শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুকর পেল র‍্যাবের মহাপরিচালক পদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুকর পেল র‍্যাবের মহাপরিচালক পদক
বীরত্বসূচক পদক পাওয়া র‌্যাব ডগ স্কোয়াডের কুকুরটি।

দেশে প্রথমবারের মতো ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাবের মহাপরিচালক পদক পেল। সোমবার (২০ মার্চ) র‌্যাব সদর দফতরে এ পদক দেয়া হয়।

র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ডগ স্কোয়াডের কুকুরটির নাম ‘চিতা‘। রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় ডগ স্কোয়াডের এ কুকুরকে পুরস্কৃত করা হয়েছে।

এর আগে, র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পদক দেয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলিস্তানের কাছে সিদ্দিকবাজারের নর্থ–সাউথ রোডের একটি ভবনে বিস্ফোরণ ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে দুর্ঘটনায় নিহত তিন জনের মরদেহ উদ্ধার করায় কুকুরটিকে এ পদক দেয়া হয়। এ প্রথম বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক পদক পেল র‍্যাব ডগ স্কোয়াডের কোনো কুকুর।

র‍্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে–২০২৩ উপলক্ষ্যে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে ডগ স্কোয়াডের কুকুর চিতাকে মহাপরিচালক পদক দেওয়া হবে। উক্ত দরবারে বীরত্বপূর্ন ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ র‍্যাব মহাপরিচালক কর্তৃক বিশেষ সম্মাননা (সাহসিকতা) ও পুরষ্কার প্রদান করা হয়েছে।

গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিকবাজারের ওই ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় নিহত হয়েছে ২৪ জন। ঘটনার পর থেকে বন্ধ রয়েছে বিধ্বস্ত ভবনটির আশপাশের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান।

 

আফ/দীপ্ত সংবাদ