শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ: হাইকোর্ট

কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারাকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ ধারায় আদালতে কোনো প্রশ্ন উত্থাপন এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্তের বিধান ছিল। আদালতের এই রায়ের ফলে মন্ত্রীর একক সিদ্ধান্তের ক্ষমতা বিলুপ্ত হলো এবং সরকার চাইলে বিদ্যুৎকেন্দ্রগুলোর চুক্তি পুনর্বিবেচনার সুযোগ পাবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত বলেন, ‘দায়মুক্তি সংক্রান্ত এই আইন গণতান্ত্রিক রাষ্ট্রের নীতির পরিপন্থি এবং এটি সংবিধানের পরিপন্থি।‘

রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক এবং সহকারী হিসেবে ছিলেন ব্যারিস্টার সিনথিয়া ফরিদ।

এর আগে ৭ নভেম্বর আদালত আইনটির ৯ ধারায় দায়মুক্তির বৈধতা নিয়ে রুলের শুনানি শেষ করেন এবং রায়ের জন্য ১৪ নভেম্বর নির্ধারণ করেন। আইনটির ৬(২) ও ৯ ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছিল। রিটে দাবি করা হয়, এই আইন সংবিধানের ৭, ২১, ২৬, ২৭, ৩১, ৪২, ৪৪, ৪৬, ১৪৩ ও ১৪৫ ধারা লঙ্ঘন করেছে।

এ রুলে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিবাদী করা হয়।