শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কার্নিশে আটকাপড়া বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কার্নিশে আটকাপড়া বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস
উদ্ধারকৃত বিড়াল

নোয়াখালী পৌর এলাকার চার তলা একটি ভবনের তৃতীয় তলার কার্নিশে আটকা পড়া বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। শুক্রবার (১৯ মে) রাত পৌনে ৯ টায় পৌরসভার পশ্চিম রাজারামপুর কাজী কলোনির খান ভিলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দিনের কোন এক সময় খান ভিলার তৃতীয় তলার কার্নিশে মৃত ইয়াহিয়া খানের মেয়ে নাফিজা তাহসিন নেহার পালিত বিড়ালটি আটকা পড়ে। দিনভর উদ্ধারের নানা চেষ্টা করে ব্যার্থ হন তিনি। রাত পৌনে ৯ টায় বিড়ালটি উদ্ধারে ফায়ার সার্ভিসকে কল করেন তিনি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে বিড়ালটি উদ্ধার করে।

শখের বিড়ালটি ফিরে পাওয়ায় আনন্দে আত্মহারা নাফিজা তাহসিন নেহা বলেন, ‘দিনভর বিড়ালটি উদ্ধারের অনেক চেষ্টা করেছি। কিন্তু না পেরে আমাদের ঘরের সবার মন খারাপ হয়ে যায়। রাতে মাথায় বুদ্ধি আসে ফায়ার সার্ভিসে খরব দেওয়ার। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা আন্তরিকতার সাথে এসে আমার বিড়ালটি উদ্ধার করে দেয়।‘

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালী স্টেশনের লিডার মোঃ নুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্যোগে–দুর্বিপাকে সবসময় আমরা কাজ করে যাচ্ছি। মানুষ সহ যেকোনো প্রাণ রক্ষা করাই আমাদের নীতি। আমরা আমাদের নীতিতে সবসময় অবিচল থাকবো।

এ.এস.এম.নাসিম/আফ/দীপ্ত নিউজ