শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কারাগারে মারা গেছেন হলমার্কের এমডি তানভীর মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কারাগারে মারা গেছেন হলমার্কের এমডি তানভীর মাহমুদ

সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ আর নেই।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল হোসেন ফরহাদ জানান, পঞ্চান্ন বছর বয়সী তানভীর মাহমুদ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। শনিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। পরে রাতে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।