শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কারাগারের মধ্যেই জেল সুপারের গরুর খামার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কারাগারের মধ্যেই জেল সুপারের গরুর খামার
সংগৃহীত ছবি

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে জমতে শুরু করেছে কোরবানির পশুরহাট। বিভিন্ন নামের বিভিন্ন আকারের গরু উঠছে হাটে। পরীমণি থেকে শুরু করে জায়েদ খান, কি নেই এবারের গরুর হাটে।

তবে এসবের মধ্যে আলোচনায় এসেছে কালা পাহাড়কে নিয়ে। অনেক বিশালাকার গরু থাকলেও একদিক থেকে কালা পাহাড় অনন্য। সে বেড়ে উঠেছে কারাগারের মধ্যে। জন্মও সেখানেই। জেল সুপারের শখের খামারের সবচেয়ে বড় সদস্য এই কালা পাহাড়।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের ভেতরে তৈরি করা গরুর খামারের দেখাশোনা করছেন কারাগারের বিভিন্ন পর্যায়ে দ্বায়িত্বে থাকা সরকারি কর্মচারীরা। সেখানকার জেল সুপার মো. বজলুর রশীদ দায়িত্ব নেওয়ার শুরু থেকেই খামার পরিচালনা করে আসছেন।

তবে সরকারি দফতরের ব্যারাকে বিক্রির উদ্দেশে এভাবে পশু পালন এবং সেই পশু দেখভালে সরকারের বেতনভুক্ত কর্মচারীকে দায়িত্ব দেওয়া কতটুকু যৌক্তিক—এমন প্রশ্ন উঠেছে।

আল / দীপ্ত সংবাদ