শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

কানপুর টেস্টে পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কানপুর টেস্টে পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা

কানপুর টেস্টে দ্বিতীয় দিনে ঝিরিঝিরি বৃষ্টি এখনও থামেনি। একটি বলও খেলা হয়নি আজ। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিটের দিকে আজকের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

বাংলাদেশ–ভারত টেস্টের প্রথম দিন বৃষ্টির ফাঁকে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। বাংলাদেশ ৩ উইকেটে ১০৭ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। মুমিনুল হক ৪০ আর মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।

কানপুরের আবহাওয়া দ্বিতীয় দিনেও উন্নতি হয়নি। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলাও শুরু করা যায়নি। বৃষ্টি ক্রমেই বাড়ে। যে কারণে ভারতীয় দল গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে টিম হোটেলে চলে যায়।

ম্যাচ অফিশিয়াল রিচার্ড কেটলবরো ও ক্রিস ব্রাউন ড্রেসিংরুম লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি। প্রায় পুরো মাঠ ঢাকা কাভারে।

আল/ দীপ্ত সংবাদ