শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কাজীপাড়া মেট্রোলাইন থেকে হাতবোমা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কাজীপাড়া মেট্রোলাইন থেকে হাতবোমা উদ্ধার

রাজধানী কাজীপাড়া স্টেশনের মেট্রোলাইনের উপর থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ২৮৮ ও ২৮৯ নম্বর পিয়ারের মাঝামাঝি অবিস্ফোরিত হাতবোমা দুটো পাওয়া যায়। এরপর ডিএমপি বোম্ব ডিসপোজাল ইউনিট সদস্যরা এসে সেগুলো নিরাপদে অপসারণ করে।

বোম্ব ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তার ধারণা, হাতবোমা দুটো আশপাশের কোনো উঁচু ভবন থেকে ছুঁড়ে মারা হয়েছিল, কিন্তু বিস্ফোরণ হয়নি।

মেট্রোরেল পুলিশ পরিদর্শক সোহেল চৌধুরী বলেন, কাজীপাড়া এলাকায় ২৮৮ ও ২৮৯ নম্বর পিয়ারের মাঝামাঝি ফ্ল্যাটলাইনে দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। পরিষ্কার করার সময় সকাল সাড়ে ৮টার দিকে ক্লিনার সেটা দেখতে পেয়ে খবর দেয়। এরপর পুলিশকে জানানো হয়। বেলা ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো অপসারণ করে।

উল্লেখ্য, শুক্রবার দিনের প্রথমভাগ মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় কোনো অঘটন ঘটেনি।

সূত্র: বিডিনিউজ ২৪ ডটকম

 

এসএ