শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন চালুর বিষয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন চালুর বিষয়ে যা জানা গেল

ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া আগামী এক মাসের মধ্যে এবং মিরপুর–১০ স্টেশন দ্রুতই চালু করা হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

জানা গেছে, চলতি সেপ্টেম্বর কিংবা অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনটি চালু করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানিটি। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে মিরপুর–১০ স্টেশনটিও চালু করার ব্যাপারে ভাবছে তারা।

ডিএমটিসিএলের এক কর্মকর্তা বলেন, ‘মতিঝিল, সচিবালয়, মিরপুর–১০ ও উত্তরা উত্তর স্টেশনে যাত্রীর চাপ সবচেয়ে বেশি। এই স্টেশন দিয়ে ৩০–৪০ হাজার যাত্রী দৈনিক যাতায়াত করে। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে মিরপুর–১০ স্টেশন চালু করতে চেষ্টা করছি।’

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘আমরা দ্রুতই চালু করতে চেষ্টা করছি। আমি এখনও টিমের সঙ্গে বসিনি। বসলে ফিডব্যাক পাব। তারা কাজ করে যাচ্ছে। আশা করছি দ্রুত চালু করা যাবে।’