শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

কাঁচা কাঁঠালের কাবাব রেসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাঁচা কাঁঠালের কাবাব রেসিপি
কাঁচা কাঁঠালের কাবাব

গ্রীষ্ম মানেই আম–কাঁঠালের মৌসুম। বাজারে সব কাঁচা আম–কাঁঠাল উঠতে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যেই পাকতে শুরু করবে আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফল।

কাঁচা আম দিয়ে যেমন বিভিন্ন পদ তৈরি করা যায়, ঠিক তেমনই কাঁচা কাঁঠাল দিয়েও কিন্তু মুখোরোচক সব পদ তৈরি করা যায়। তেমনই কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি করা যায় মুখোরোচক কাবাব।

জেনে নিন এই কাবাব তৈরি সহজ রেসিপি–

উপকরণ যা যা লাগবে:

বুটের ডাল ১ কাপ ৪/৫ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হবে। কাঁচা কাঁঠাল আধা, হলুদ গুঁড়া সামান্য, তেজপাতা ২/৩টি, লবণ সামান্য, দারুচিনি ২/৩টি, শুকনো লাল মরিচ ৪/৫টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পানি পরিমাণমতো, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, পুদিনা পাতা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৬/৭টি, র্কন ফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া ১ টেবিল চামচ ও ডিম ৩–৪টি।

প্রস্তুত প্রণালী:

প্রথমে কাঁঠালের ভেতরের অংশ টুকরো করে কেটে নিন। তারপর পানিতে সামান্য হলুদ মিশিয়ে ফুটিয়ে নিন। এবার কাঁঠালের টুকরো দিয়ে ঢেকে রাখুন। পানি ফুটে উঠলেই কাঁঠাল ঢেলে নিয়ে নরমাল পানি দিয়ে ধুয়ে নিন।

এদিকে বুটের ডাল ৪–৫ ঘণ্টা ভিজিয়ে রাোর পর তা ধুয়ে নিন প্রেসার কুকারে। তার মধ্যে আধা সেদ্ধ কাঁঠালগুলো দিয়ে দিন। এ পর্যায়ে ১–১০ নং পর্যন্ত উপকরণ মিশিয়ে দিন।

তারপর ডাল ও কাঁঠাল সেদ্ধ হয়ে গেলে পানি শুকিয়ে নিতে হবে অল্প আঁচে নেড়ে নেড়ে। এরপর তেজপাতা ও দারুচিনিগুলো উঠিয়ে ফেলুন। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন ডাল কাঁঠাল।

এবার ডাল কাঁঠালের সঙ্গে পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা ও কাঁচা মরিচ মিশিয়ে পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার ব্লেন্ড করা কাঁঠালের সঙ্গে ১৪–১৮ নং পর্যন্ত সবগুলো উপকরণ মিশিয়ে ভালো করে মেখে নিন। এবার এই মিশ্রণ থেকে কাবাব তৈরি করে নিন।

সবগুলো কাবাব তৈরি হলে ফেটানো ডিমে চুবিয়ে গরম তেলে বাদামিরঙা করে এপিঠ ওপিঠ ভেজে তুলে নিন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কাঁচা কাঁঠালের কাবাব।

যূথী/ দীপ্ত সংবাদ