দীপ্ত নিউজ
বিনোদন

করোনা আক্রান্ত অক্ষয়, থাকছেন না আম্বানি পরিবারের বিয়েতে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
করোনা আক্রান্ত অক্ষয়, থাকছেন না আম্বানি পরিবারের বিয়েতে
সংগৃহীত ছবি

করোনায় আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার। শুক্রবার (১২ জুলাই) তার কোভিড–১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এখন নিজের বাড়িতে নিজেকে আলাদা রেখেছেন এই অভিনেতা।

তার অভিনীত ‘সারফিরা’ সিনেমার প্রচারের কাজে বিভিন্ন জায়াগায় ভ্রমণ করছিলেন। এরপর কোভিড–১৯ পরীক্ষা করান, যার ফল পজিটিভ আসে।

আম্বানি পরিবারের বিয়েতে বলিউডের প্রায় সব তারকা উপস্থিত থাকছেন। অক্ষয় কুমারও এই বিয়েতে নিমন্ত্রিত ছিলেন। যাওয়ার ইচ্ছে ও পরিকল্পনা ছিল তার। অনন্ত নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছেন অক্ষয়কে। কিন্তু শেষ মুহূর্তে জানা গেছে, অনন্ত–রাধিকার বিয়েতে অক্ষয় থাকছেন না। কারণ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

আল / দীপ্ত সংবাদ