শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

কবে হতে পারে জাতীয় নির্বাচন, জানালেন ইসি মাছউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কবে হতে পারে জাতীয় নির্বাচন, জানালেন ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে ভোটগ্রহণ হবে ব্যালেটের মাধ্যমে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোটার তালিকা হালনাগাদ–২০২৫ উপলক্ষে সকালে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ইসি মাছউদ বলেন, আমরা প্রভাবমুক্ত থেকে জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন দিন আইনশৃঙ্খলা বাহিনী উন্নতি হচ্ছে এবং ভোটগ্রহণের পরিবেশ তৈরি হচ্ছে। তাই সত্যিকার অর্থে আমরা এখনো জাতীয় নির্বাচন নিয়েই কাজ করছি।

বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজসহ জেলার সকল উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।