শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অন্যান্য

কবি জাহিদ কাজীর জন্মদিন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কবি জাহিদ কাজীর জন্মদিন আজ

কবি, গল্পকার, ছড়াকার, গীতিকার, শিশুসাহিত্যিক ও সাংবাদিক জাহিদ কাজীর জন্মদিন আজ (৩ জুলাই)। সাহিত্য ও সাংবাদিকতায় একাধিক পরিচয়ে সমৃদ্ধ এই প্রতিভাধর মানুষটি গাইবান্ধা জেলার পশ্চিম ছাপড়হাটী হাজীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন দেশের সাহিত্য ও গণমাধ্যম জগতে।

জাহিদ কাজী ২০১০ সালে কারমাইকেল কলেজ থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই তার লেখালেখির প্রতি আগ্রহ। ছোটবেলা থেকেই তিনি সাহিত্যচর্চায় নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন।

নব্বই দশকের শেষের দিকে সাংবাদিকতা শুরু করেন জাহিদ কাজী। এক যুগের বেশি সময় ধরে তিনি দৈনিক শীতলক্ষ্যা, দৈনিক সাইফ, দৈনিক প্রথম খবরসহ একাধিক পত্রিকায় কাজ করেছেন। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে বেসরকারি রেডিও স্টেশন রেডিও আমার-এ রিপোর্টার হিসেবে যোগ দেন। এরপর তিনি নিউজজি২৪ডটকম, স্টার সংবাদ ডটকম, আজকের দৈনিকসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে কাজ করেছেন। বর্তমানে তিনি প্রতিদিনের সংবাদ-এ কর্মরত আছেন।

লেখালেখি নিয়ে তিনি ১০টিরও বেশি কোর্স করেছেন। এখন পর্যন্ত তার ৮টি একক গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং রয়েছে বেশ কিছু যৌথ প্রকাশনাও। এছাড়া তিনি ‘বাক্য’ নামে ব্যতিক্রমধর্মী সাহিত্যপত্রিকা সম্পাদনা করছেন।

সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন- যুগের আলো পত্রলেখক পরিষদ সাহিত্য পুরস্কার (২০১৩), রংধনু ছড়াকার সম্মাননা (২০১৬), কাব্যকথা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিপদক (২০১৭), কাব্যচন্দ্রিকা স্বর্ণপদক (২০১৮)।

গীতিকার ও সুরকার হিসেবেও তরুণ প্রজন্মের মধ্যে জায়গা করে নিয়েছেন জাহিদ কাজী। তার কথা ও সুরে গান গেয়েছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি, তৌসিফ, ক্লোজআপ ওয়ানের সাজু, রাজীব শাহ, অন্তর রহমান, আলমগীর হোসেন জীবন প্রমুখ।