শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
বিনোদন

কবি জাহিদ কাজীর কথায় গাইলেন রাজীব শাহ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
কবি জাহিদ কাজীর কথায় গাইলেন রাজীব শাহ
কবি জাহিদ কাজী ও কণ্ঠশিল্পী রাজীব শাহ। ছবি: সংগৃহীত

 

কবি জাহিদ কাজীর কথা ও সুরে ‘শেয়ার বাজার’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হলেন এ সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব শাহ। গানটির সঙ্গীতায়োজন করেছেন এ এইচ জীবন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজীব শাহ মিউজিক ক্লাবের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে।

নতুন গান নিয়ে কণ্ঠশিল্পী রাজীব শাহ বলেন,’কথা ও সুর প্রথমবার শুনেই ভালো লেগেছে। ব্যতিক্রমী ও শক্তিশালী লিরিক। সেজন্য গানটি করেছি। আশা করি, গানটি শ্রোতারা ভালোভাবেই নেবেন।‘

কবি জাহিদ কাজীর সঙ্গে এটাই তার প্রথম কাজ উল্লেখ করে কণ্ঠশিল্পী বলেন, তার সঙ্গে কাজের স্পৃহাটা বেড়ে গেল।

আরও পড়ুন: শীঘ্রই মুক্তি পাচ্ছে পারভীন লিসার নতুন গান

গান নিয়ে কবি জাহিদ কাজী বলেন, ‘গানটি প্রেমিক–প্রেমিকা তথা বাস্তববাদী মানুষকে ভাবাবে। রাজীব শাহের গাওয়া এ গানটি দর্শক–শ্রোতাদের প্রিয় হয়ে উঠবে।‘

জাহিদ কাজী আরও জানান, তার লেখা ও সুরে আরও কিছু গানের কাজ চলছে। ধারবাহিকভাবে সেগুলোও প্রকাশ্যে আসবে। ইতোমধ্যে তার লেখা ও সুরে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ ও ক্লোজআপ ওয়ানের সাজু। তাদের গান দুটিও পেয়েছে শ্রোতাদের প্রশংসা।

উল্লেখ্য, কবি জাহিদ কাজী একজন প্রতিশ্রুতিশীল কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক। গাইবান্ধা জেলার পশ্চিম ছাপড়হাটী হাজীপাড়া গ্রামে তার জন্ম। ছোটবেলা থেকেই লেখালেখি করছেন তিনি। এ পর্যন্ত তার ৮টি একক গ্রন্থ প্রকাশ পেয়েছে। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি যৌথ প্রকাশনাও।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।