দীপ্ত নিউজ
বিনোদন

কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

গ্রেপ্তার হয়েছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানী হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর হাতিরঝিল থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।

তিনি বলেন, পশ্চিম রামপুরা উলন রোডের অফিস থেকে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

এর আগে, গত বুধবার (১২ নভেম্বর) রাজধানী হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় আশরাফুল আলম ওরফে হিরো আলম–এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

এ মামলায় আহসান হাবিব সেলিম নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।