শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কঠোর হুশিয়ার : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কঠোর হুশিয়ার : স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল এমপি

কোন ধরনের অস্ত্রধারী সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠীকে পাহাড়ে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ার উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। রবিবার(৭ মে) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ট্রেনিং সেন্টারে ৯৯তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সুরক্ষিত করতে বিজিবিকে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করে আরো শক্তিশালী করা হয়েছে। কোন সন্ত্রাসী দল যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তবে সরকার সব ধরনের উদ্যোগ নিবে।

এসময় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমানসহ সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজে নবীন সৈনিকদের সালাম গ্রহণ করেন। ৯৯ তম রিক্রুট ব্যাচে ৩৭ জন নারী সৈনিকসহ মোট ৫৩৯ জন সৈনিক শপথ নেন। সর্ব বিষয়ের সেরা নবীন সৈনিক হিসেবে পুরস্কার লাভ করেন মোঃ সোহেল।

যূথী/দীপ্ত সংবাদ