শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

কক্সবাজার নয়, বর্তমানে ওয়াশিংটন ডিসি আছেন পিটার হাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কক্সবাজার নয়, বর্তমানে ওয়াশিংটন ডিসি আছেন পিটার হাস

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে ওয়াশিংটন ডিসি অবস্থান করছেন।

মঙ্গলবার (০৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন নির্ভরযোগ্য একাধিক সূত্র।

এর আগে, সকালে জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা হঠাৎ কক্সবাজার যাওয়াকে কেন্দ্র করে শুরু হয় নানা গুঞ্জন। এই আলোচনায় ঘি ঢেলে দিয়ে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই এনসিপি নেতারা কক্সবাজার গেছেন।

খরব‌টি চাউর শুরু হলে বিষয়টিকে ‌‘গুজব’ বলে জানান এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।

তিনি ব‌লেন, এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই না। আমরা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার গেছি।

হোটেল সি পার্ল প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান জানান, হোটেলে পিটার হাস তো দূরের কথা, কোনো বিদেশি অতিথি নেই। ফলে বৈঠকের কোনো প্রশ্নই ওঠে না।

প্রসঙ্গত, পিটার হাস ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন।

 

এসএ