শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কক্সবাজারে রেস্টুরেন্টে ট্রাক ঢুকে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কক্সবাজারে রেস্টুরেন্টে ট্রাক ঢুকে নিহত ১
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ার হারবাং পেট্রল পাম্প এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন এবং এক বাবুর্চি আহত হয়েছেন।

নিহত হোটেল কর্মচারীর নাম মো. ওসমান গনি (১৫) । আহত বাবুর্চির নাম মো. ইসমাইল (৩২)। তারা হাইওয়ে রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসের কর্মচারী ছিলেন। তারা হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা গ্রামের বাসিন্দা।

চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেস্টুরেন্ট থেকে হোটেল কর্মচারীর মরদেহ ও আহত বাবুর্চিকে উদ্ধার করা হয়। আহতকে সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এফএম/দীপ্ত সংবাদ