দীপ্ত নিউজ

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫

কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভ রোডের ইনানীতে ঘটনাটি ঘটে।

মোরশেদ হোসাইন এনটিভি অনলাইনকে বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভেতর থেকে হতাহতদের বের করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৭টা ২৫ মিনিটে তারা আগুনের সংবাদ পায়। পরে সকাল ৮টায় থেকে কাজ শুরু করে। সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।