শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কক্সবাজারে ভাসছে জালে পেঁচানো মৃত তিমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কক্সবাজারে ভাসছে জালে পেঁচানো মৃত তিমি
জালে পেঁচানো মৃত তিমি

কক্সবাজার সৈকতের হিমছড়ি থেকে দরিয়ানগর পয়েন্ট পর্যন্ত এলাকায় সাগরে বড় আকারের একটি মৃত তিমি ভাসতে দেখা গেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত মৃত তিমিটি ভাসতে দেখা গেছে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

তিনি জানান, ভাসমান মৃত তিমিটি অন্তত ৫০ ফুটের বেশি দৈর্ঘ্যের এবং এটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে অন্তত সপ্তাহ খানেক আগে তিমিটির মৃত্যু হয়েছে।

স্থানীয়দের বরাতে মাসুম বিল্লাহ বলেন, সকালে কক্সবাজার সৈকতে হিমছড়ি পয়েন্ট সংলগ্ন অদূরবর্তী সাগরে একটি বড় আকারের মৃত তিমি ভাসতে দেখেন স্থানীয় লোকজন ও জেলেরা। পরে স্থানীয়রা প্রশাসন, বনবিভাগ ও পুলিশের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেন তারা।

খবর পেয়ে জেলা প্রশাসনের পর্যটনের কয়েকজন বিচকর্মী স্পিডবোট যোগে সাগরে তিমিটির কাছে পৌঁছেন। বিকেল ৩টার দিকে তিমিটি সৈকতের বালিয়াড়ি থেকে অন্তত এক কিলোমিটার দূরের সাগরের পানিতে ভাসতে দেখা গেছে। এটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। তিমিটির শরীরে মাছ ধরার জাল পেঁচানো অবস্থায় দেখা গেছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বুরি) মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মোহাম্মদ বেলাল হায়দর বলেন, সকালে সাগরে মৃত একটি তিমি ভাসার খবর পেয়ে বুরির একটি দল ড্রোনের মাধ্যমে ছবি ও ভিডিওচিত্র সংগ্রহ করে। পরে ছবিগুলো পর্যালোচনা করে দেখা গেছে মৃত তিমিটি ব্রাইডস প্রজাতির।

সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের এ সমুদ্রবিজ্ঞানী আরও বলেন, মাছ ধরার বিশাল জালে আটকা পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে কিংবা অন্য কোনো কারণে তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তিমিটি জোয়ার-ভাটার কারণে প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করছে। এটি কূলে ভেসে এলে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

 

এমি/দীপ্ত