শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কক্সবাজারে ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কক্সবাজারে ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার
ঙ্গোপসাগরে কুতুবদিয়া উপকূলে ভেসে আসা ট্রলার। ছবি: সংগৃহীত

কক্সবাজারে বঙ্গোপসাগরে কুতুবদিয়া উপকূলে ভেসে আসা ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) মরদেহগুলো উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া বলেন, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলমান। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে কাজ করছে। ফায়ার সার্ভিস জানায়, সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার ট্রলার গতকাল শনিবার (২২ এপ্রিল) রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে আসে। ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলার থেকে এখন পর্যন্ত ১০টি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল জানান, ওই ট্রলারে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

এফএম/দীপ্ত সংবাদ