শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন মোটরশ্রমিক রানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন মোটরশ্রমিক রানা

ওয়ালটন ফ্রিজ কিনে ‘ডাবল মিলিয়নিয়ার’ হলেন মোটরশ্রমিক রানা ইসলাম। গত ১৪ অক্টোবর দিনাজপুর সদরের লালবাগ বৈশাখী মোড়ের ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২১ এ ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পুরস্কার পান তিনি।

পুরস্কার পাওয়ার পর রানা জানান, ২০ লাখ টাকা ব্যবসায় খাটিয়ে নিজের ভাগ্য বদলের চেষ্টা করবেন তিনি।

মঙ্গলবার (২২ অক্টোবর) সদরের জেল রোডে দিনাজপুর ইন্সটিটিউট মাঠে রানার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান। এ সময় চিত্রনায়ক আমিন খান, ওয়ালটনের সিএমও গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারাদেশে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২১ এ ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই–প্লাজা’ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা।

এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত পুরস্কার। এরই আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ‘ডাবল মিলিয়ন’ অফারের প্রথম ২০ লাখ টাকা ভাগ্যবান বিজয়ী হয়েছেন রানা।