শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

এসিআই রাইস বিজনেসের উইন্টার ফেস্টিভ্যাল

dadmin
dadmin
এসিআই রাইস বিজনেসের উইন্টার ফেস্টিভ্যাল

এসিআই রাইস বিজনেস গত ১৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখে এসিআই সেন্টারের কনফারেন্স হলে দেশের চাল ব্যবসায়ীদের জন্য আয়োজন করে উইন্টার ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ৫০০ জন চাল ব্যবসায়ী ও এসিআই রাইস বিজনেসের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন। শীতের আগমনী উৎসবের আমেজ তাদের ডিস্ট্রিবিউটরদের সাথে ভাগ করে নিতে এসিআই মনোজ্ঞ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন এবং বিজনেস ম্যানেজার জনাব জহিরুল ইসলাম, সিনিয়র জিএম ইন্সটিটিউশন সেলস অবন্তি কুমার সরকার, ন্যাশনাল সেলস ম্যানেজার রাহাত আলী পাটোয়ারী, এবং ব্র্যান্ড ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম রুমি সহ বিভিন্ন ডিপার্টমেন্টের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শতভাগ বিশুদ্ধ খাদ্যপন্য সরবরাহে অঙ্গীকারাবদ্ধ এসিআই তাদের এসিআই পিওর ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি, লবণ, মশলা, ভোজ্যতেলের ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় ২০১৬ সনে এসিআই পিওর চাল বাজারে আনে। নওগাঁ জেলার মহাদেবপুর, দিনাজপুর এবং বগুড়াতে অবস্থিত সর্বাধুনিক ৫টি ফ্যাক্টরীতে উৎপাদিত পণ্য চালের বাজারে পন্যমান উৎকর্ষতার এক নব দিগন্ত উন্মোচন করে। গুনগতমান, দৃষ্টিনন্দন প্যাকেজিং, ও সময়োপযোগী বিক্রয় প্রসার কর্মকান্ডের মাধ্যমে ইতোমধ্যেই এসিআই চাল ভোক্তার পছন্দের শীর্ষ স্থান দখল করে নিয়েছে। অনুষ্ঠানের প্রধান আকর্ষন শীতের পিঠা দিয়ে আগত অতিথিদের স্বাগত জানানো হয়। এ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে।

বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন