শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
নিহত শিক্ষক মো.ইব্রাহীম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ির ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণে হারিয়ে মো.ইব্রাহীম (৪৮) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুর সোয়া ২ টার দিকে উপজেলার চাপরাশিরহাট–কবিরহাট সড়কের কবিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাকুর দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.ইব্রাহীম উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক ছিলেন এবং একই উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মৃত মজিবুল হকের ছেলে।

চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হানিফ বিএসসি বলেন, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষার পরীক্ষা ছিল। ইব্রাহীম স্যার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করেন। পরীক্ষা শেষে দুপুরে নিজের মোটরসাইকেল যোগে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রাপথে তিনি উপজেলার মাকুর দোকান এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গণচৌশাগারের সাথে ধাক্কা মারে। এতে তিনি মাথায় গুরুত্বর আঘাত পান। পরে তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, কবিরহাট উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মমিন বিএসসি, সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, শিক্ষানুরাগী মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল প্রমুখ।

আফ/দীপ্ত সংবাদ