দীপ্ত নিউজ
অর্থনীতি

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ রবিবার

নভেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে রবিবার (২ নভেম্বর)। এদিন ১ মাসের জন্য এলপিজি‘র নতুন দাম ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা আগামী রবিবার বিকাল ৩টায় ঢাকাস্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে ঘোষণা করা হবে।

এর আগে, গত ৭ অক্টোবর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়।

আগামী রবিবার এলপিজি‘র পাশাপাশি ঘোষণা করা হবে অটো–গ্যাসের দামও।

উল্লেখ্য, ২০২৪ সালে ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। এ দফা ছিল অপরিবর্তিত।

 

এসএ