শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

এবার ২০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অ্যামাজনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার ২০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অ্যামাজনের

মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান অ্যামাজন। জানা গেছে, সব মিলিয়ে ২০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি কম্পিউটারওয়ার্ল্ড পোর্টালের বরাতে জানিয়েছে, বিশ্বব্যাপী অ্যামাজনের প্রায় ১৬ লাখ কর্মী রয়েছে।

এর মধ্যে ২০ হাজার জন চাকরি হারাবেন। যার মধ্যে থাকবে বিতরণ কর্মী, কর্পোরেট এক্সিকিউটিভ এবং প্রযুক্তি কর্মকর্তা।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, অ্যামাজন ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার পরিকল্পনা করছে। যা কোম্পানিটির ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা হতো। এখন শোনা যাচ্ছে এ সংখ্যা দ্বিগুণ হবে।

জানা গেছে, অ্যামাজন উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্য কর্মীদের ওপর নজর রাখতে বলেছে। মূলত ভালো কর্মী খুঁজে বের করার জন্য এমনটি করতে বলা হয়েছে। যেন ছাঁটাইয়ের মধ্যে তারা পড়ে না যান।