শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল নৌ ও বিমান বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল নৌ ও বিমান বাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী’র পর এবার নৌ ও বিমান বাহিনীর সব কমিশনপ্রাপ্ত অফিসারদের সারা দেশে আগামী দুই মাসের (৬০ দিন) জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী আগামী দুই মাসের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমমর্যাদার) কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা আইন ও অপরাধ সম্পর্কে ক্ষমতা দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরীর কাছে জানতে চেয়ে খুদে বার্তা পাঠানো হয়। ফিরতি বার্তায় পরিচালক বলেন, এ ব্যাপারে আইএসপিআর থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

এসএ