দীপ্ত নিউজ
রাজধানী

এবার ওয়ারীতে রেস্টুরেন্টে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এবার ওয়ারীতে রেস্টুরেন্টে আগুন
প্রতীকী ছবি

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনের কয়েক ঘণ্টার মাথায় এবার ওয়ারীতে একটি রেস্টুরেন্টে আগুনের খবর পাওয়া গেছে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের এক বার্তায় শুক্রবার রাত সাড়ে ১০টার কিছুক্ষণ আগে এ তথ্য জানানো হয়। আগুনের খবর পেয়ে সূত্রাপুর এবং সিদ্দিকবাজার থেকে ৫টি ইউনিট পাঠানো হয়।

তবে ওয়ারীর ঠিক কোথায় এবং কোন রেস্টুরেন্টে আগুন লেগেছে তা জানায়নি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানান, আগুনের সংবাদ পেয়ে রেস্টুরেন্টটিতে যায় ফায়ার সার্ভিস। ১৬ মিনিটের মাথায় রেস্টুরেন্টে পৌঁছে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানো হয়েছে।

রেস্টুরেন্টটির কিচেনে আগুন লেগেছিল। এ পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

আল / দীপ্ত সংবাদ