সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের বিশ্বকাপে কেন এত গোল বন্যা?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডস ফরোয়ার্ড কোডি গাকপোর করা গোলে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে যোগ হলো নতুন মাইলফলক।

টুর্নামেন্টের মাত্র ৩৩ ম্যাচে ১০০তম গোল হলো। বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম ১০০ গোলের রেকর্ড। দীর্ঘ ৬৮ বছর পর আবার এত কম ম্যাচে শততম গোলের মাইলফলক ছোঁয়া গেল।

১০০ গোল করতে সবচেয়ে কম ম্যাচ লেগেছে ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে। পশ্চিম জার্মানির চ্যাম্পিয়ন হওয়া সেই আসরে ১০০ গোলের মাইলফলক ছুঁতে লেগেছিল মাত্র ২০টি ম্যাচ।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ৪০টি, গোল হয়েছে ১২১টি। মানে প্রতি ম্যাচে ৩.০২৫ হারে গোল হয়েছে। এই হার বজায় থাকলে এবারই সবচেয়ে বেশি গোলের রেকর্ড হবে। এখন পর্যন্ত এই রেকর্ড আছে কাতার বিশ্বকাপের, গোল হয়েছিল ১৭২টি। কেন এবার এত গোল হচ্ছে?

বিশেষজ্ঞদের মতে, এর কয়েকটি কারণ থাকতে পারে। তার মধ্যে একটি হলো, এই বিশ্বকাপে খেলা হচ্ছে নতুন বলে। এবার অ্যাডিডাসের ‘ট্রিয়োন্ডা’ বল ব্যবহার করা হচ্ছে। একাধিক গোলরক্ষক বলেছেন, বলের গতিপথ বোঝা কঠিন হচ্ছে। ফলে গোল বাঁচাতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। ইতোমধ্যে বক্সের বাইরে থেকে ১০টির বেশি গোল হয়েছে। এছাড়া গোলরক্ষকদের কিছু ভুলও গোল হজমের কারণ। ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক পল রবিনসন বলেন, ‘কয়েকবার বল এমনভাবে দিক বদলেছে, যা সাধারণত দেখা যায় না। তাই বিষয়টি নিয়ে সতর্ক থাকা দরকার।’

২০১০ বিশ্বকাপে ‘জাবুলানি’ বল নিয়ে বিতর্ক হয়েছিল। সেসময় ইংল্যান্ডের গোলরক্ষক ডেভিড জেমস বলেছিলেন, ‘এই বলে খেলতে সমস্যা হচ্ছে। এই সমস্যার মুখে সব গোলরক্ষক পড়েছে।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More