শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল, কর্মবিরতি স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল, কর্মবিরতি স্থগিত

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মেট্রোরেল বন্ধের যে হুঁশিয়ারি দিয়েছিল, সেখান থেকে সরে এসেছে ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগ পাওয়া স্থায়ী কর্মকর্তা–কর্মচারীরা। এতে একুশে ফেব্রুয়ারি মেট্রোরেল চালাবেন তারা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের একাধিক স্থায়ী কর্মী।

তারা বলেন, আমাদের বর্তমান এমডি এবং সাবেক এমডি আজকে মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টা স্যারের সঙ্গে দেখা করেছেন। এরপর তারা আমাদের সঙ্গে বসেছেন। তারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন। তাদের ৩০ দিন সময় দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, আগামী রবিবার থেকে ৩০ দিন গণনা করা হবে। নতুন এমডি স্যার আমাদের আশ্বস্ত করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে তারা সার্ভিস রুল চূড়ান্ত করবেন। এছাড়া আগামীকাল যেহেতু আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসকে শ্রদ্ধা করে এবং নতুন এমডি স্যারের আশ্বাসে তাকে সম্মান করে আমরা ৩০ দিনের জন্য আমাদের কর্মসূচি স্থগিত করেছি। এর মধ্যে সার্ভিস রুলস চূড়ান্ত না করলে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।