শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ক্রিকেট

একাদশ নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
একাদশ নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে বুধবার (১৪ জুন) মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তবে ইনজুরির সমস্যায় একাদশ তৈরিতে বেশ বিপাকে পড়েছে টাইগার বাহিনীরা।

পিঠের ব্যাথায় একাদশ থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে একাদশে দেখা যাবে মাহমুদুল হাসান জয়কে। ওপেনিংয়ে তার সঙ্গী হিসেবে দেখা যাবে ইনজুরি থেকে ফেরা জাকির হাসানকে।

তামিমের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করে জাতীয় দলের ফিজিও মোজাদ্দেদে আলফে সানী বলেছেন, ‘তামিম কোমরে ব্যথা অনুভব করছে। তার ওই ব্যথা প্রায়ই ফিরে আসায় দুর্ভাগ্যবশত তার অবস্থার উন্নতি হয়নি। তাই টেস্ট ম্যাচটি খেলা হচ্ছে না।‘

শঙ্কা রয়েছে ডানহাতি পেসার তাসকিন আহমেদের খেলা নিয়েও। কোচ হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে তার প্রসঙ্গে বলেন, ‘সে খেলতে প্রস্তুত আছে। তবে, টানা বোলিং করাটা তার জন্য কিছুটা দুশ্চিন্তার বিষয় হতে পারে।‘

এদিকে টাইগার কোচ হাথুরুসিংহে স্পোর্টিং উইকেটে তিন পেসার দলে খেলানোর ইঙ্গিত দিয়েছেন। তাই শেষ মুহুর্তে তাসকিন আহমেদ খেলতে না পারলে তার পরিবর্তে দলে দেখা যেতে পারে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে।

এর আগে আঙুলের ইনজুরির কারণে এই সিরিজ থেকে দলের বাইরে রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম।

 

 

ইমাম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।