শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১,১০৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১,১০৪

পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলা ও ওয়ারেন্ট মূলে ৬৭১ জন এবং অন্যান্য অপরাধে ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ১,১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় একটি রিভলভার, দুইটি শুটারগান, চার রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, চারটি রামদা, একটি দা ও চারটি এলজি উদ্ধার করা হয়।

পুলিশ সদর দপ্তর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।