শিরোনাম
সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক
দীপ্ত নিউজ
ছবি

উত্তরা গণভবনে ফুটল বর্ষার বাহারী ‘ঝুমকো লতা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উত্তরা গণভবনে ফুটল বর্ষার বাহারী ‘ঝুমকো লতা’

নাটোরের উত্তরা গণভবনে বরষার বাহারী দুষ্প্রাপ্য ঝুমকো লতা ফুল ফুটেছে। ইটালীয়ান গার্ডেন এখন শতবর্ষী ঝুমকো লতা ফুলে প্রাণ পাগল করা গন্ধে সুরভিত। ইটালিয়ান গার্ডেনে ফোঁটা এই ফুল–শঙ্খ পদ্ম গদা চক্র নামেও পরিচিত। এই ফুলের রুপ আর গন্ধ অনুভূতিতে আলোড়ন তোলে দারুনভাবে। তাই একে বলে প্যাশন ফ্লাওয়ার।

অপরুপ স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন নাটোরের উত্তরা গণভবন। সারা বছর ধরে পাখির কুজন আর দুষ্প্রাপ্য অসংখ্য বৃক্ষরাজি গণভবনের সৌন্দর্যকে নিয়ে গেছে সুউচ্চ চূড়ায়। ঋতুভেদে অসংখ্য ফুল ফোটে আর পাখি গান গায়। বর্ষার শুরুতেই ফুটেছে ঝুমকো লতা, দীর্ঘজীবী এই ফুল শরৎ পেরিয়ে সুরভী ছড়িয়ে যাবে।

ঝুমকো লতার অপরুপ সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে কবি ফররুখ আহমদ লিখেছিলেন :

‘ঝুমকো লতা কানের দুল

উঠলো ফুটে বনের ফুল

সবুজ পাতার ঘোমটা খুলে

ঝুমকো লতা হাওয়ায় দোলে’