শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

উড়িয়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উড়িয়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২৩–২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২১মে) বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব ধনঞ্জয় কুমার।

এসময় উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ফ্রেন্ডশিপ ও গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় চলতি অর্থবছরের জন্য ২ কোটি ৩৭ লক্ষ ১২ হাজার ৫০৩ টাকার বাজেট উপস্থাপন করেন তিনি।

উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী, ফ্রেন্ডশিপ এর আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা রেখা খাতুন, গণ উন্নয়ন কেন্দ্রের ফারুক সরকার মুরাদ, ইউপি সদস্য আব্দুল মান্নান সরকার, বকুল মিয়া, ছায়দার রহমান, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী প্রমুখ।

উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে উপস্থিত সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার নারী–পুরুষের প্রশ্নের সরাসরি উত্তর দেন।

 

ভবতোষ রায় মনা/এমি/দীপ্ত নিউজ