শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

‘উইন-উইন’ শুল্ক চুক্তিতে আগ্রহী বাংলাদেশ: প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘উইন-উইন’ শুল্ক চুক্তিতে আগ্রহী বাংলাদেশ: প্রেস সচিব

ঢাকা আশা করছে, ওয়াশিংটনের সঙ্গে একটি ফলপ্রসূ শুল্ক চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে, যা উভয় দেশের জন্যই ‘উইন–উইন’ বা পারস্পরিক লাভজনক সমাধান হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল পৌনে ৯টায় নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে প্রেস সচিব লিখেন, বাংলাদেশ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বর্তমানে ওয়াশিংটন ডিসি অবস্থান করছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধি দলে আরও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

তিনি জানান, সোমবার (৭ জুলাই) বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি এসেছে, যেখানে বলা হয়েছে–আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

শফিকুল আলম আরও লিখেন, ইতোমধ্যে বাংলাদেশি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে। আগামী ৯ জুলাই আরও এক দফা বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

তিনি জানান, আমরা আশাবাদী, এই আলোচনায় দুই দেশই একটি সম্মানজনক ও সমতাভিত্তিক সমাধানে পৌঁছাবে।

পোস্ট পরিশেষে প্রেস সচিব লিখেন, ঢাকা আশা করছে, ওয়াশিংটনের সঙ্গে একটি ফলপ্রসূ শুল্ক চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে, যা উভয় দেশের জন্যই ‘উইন–উইন’ বা পারস্পরিক লাভজনক হবে।

 

এসএ