শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

ঈদ স্পেশাল লাচ্ছা সেমাইয়ের পুডিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদ স্পেশাল লাচ্ছা সেমাইয়ের পুডিং
লাচ্ছা সেমাই পুডিং

ঈদ সবার কাছে একটি বিশেষ দিন। ঈদে সবাই চায় ভিন্ন রকম আইটেম তৈরি করতে। সচারচর আমরা নানা রকম পুডিং খেয়ে থাক। তবে লাচ্ছা সেমাইয়ের পুডিং একটু ভিন্ন। ঘরে সহজেই তৈরি করতে পারবেন এই লাচ্ছা সেমাই পুডিং।

লাচ্ছা সেমাই পুডিং তৈরি করতে যা যা প্রয়োজন:

ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই–২ কাপ

ডিম–৬টি

ঘন দুধ– ৫ কাপ

চিনি– দেড় কাপ

এলাচ গুঁড়া– ১ চা চামচ

ক্যারামেলের জন্যে যা যা প্রয়োজন:

চিনি– ১/২ কাপ

পানি– ১/৪ কাপ

যেভাবে তৈরি করবেন:

ওভেনের ট্রেতে পানিসহ ১৬০ ডিগ্রী তাপমাত্রায় প্রিহিট হতে দিন। যে বাটিতে পুডিং বসাবেন, সেই বাটিতে চিনি ও পানি নিয়ে চুলায় মৃদু থেকে মাঝারি আঁচে বাটি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল করে রাখুন।

দুধ, চিনি ও ডিম একসাথে ভালোভাবে ফেটিয়ে নিন। চিনি গলে গেলে এরসাথে এলাচ গুঁড়া ও সেমাই মিশিয়ে মিনিট পাঁচেক অপেক্ষা করুন। পাঁচ মিনিট পর পুডিং–এর বাটিতে সেমাইয়ের মিশ্রণ ঢেলে ওভেনের ট্রে–তে বসিয়ে ওভেন চালু করে দিন। সময় দিন ৫০ মিনিট।

পঞ্চাশ মিনিট পর একটি টুথপিক ঢুকিয়ে দেখে নিন, যদি টুথপিক পরিষ্কার বের হয়ে আসে তাহলে বুঝবেন পুডিং হয়ে গিয়েছে। কাঠির গায়ে যদি ব্যাটার লেগে থাকে তাহলে বুঝবেন পুডিং হয়নি। সেক্ষেত্রে সময় বাড়িয়ে দেবেন। পুডিং হয়ে গেলে সম্পূর্ণ ঠান্ডা করে সার্ভিং প্লেটে উল্টিয়ে বের করে নিন।

তারপর ছুরি দিয়ে টুকরা করে পরিবেশন করুন সম্পূর্ণ ভিন্ন স্বাদের লাচ্ছা সেমাইয়ের পুডিং।

যূথী/দীপ্ত সংবাদ