শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

ঈদে মহাসড়কে ৭ দিন বন্ধ ট্রাক-কাভার্ডভ্যান-লরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঈদে মহাসড়কে ৭ দিন বন্ধ ট্রাক-কাভার্ডভ্যান-লরি

ঈদের দিনসহ আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে পশুবাহী গাড়ি ছাড়া ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে বনানীস্থ বিআরটিএ’র সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল–আযহা উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নকরণ সংক্রান্ত সভা শেষে উপস্থিত সাংবাদিকদের একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ঈদের দিনসহ এর আগের তিন দিন এবং পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

সেতুমন্ত্রী আরও বলেন, সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর আগের সাত দিন এবং পরের পাঁচ দিন সার্বক্ষণিক খোলা রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ