শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঈদে ভোগান্তি এড়াতে খুলে দেয়া হলো নলকা ফ্লাইওভার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদে ভোগান্তি এড়াতে খুলে দেয়া হলো নলকা ফ্লাইওভার
নলকা ফ্লাইওভার

ঈদকে সামনে রেখে যানজট নিরসনের জন্য খুলে দেয়া হলো সিরাজগঞ্জের নলকা ফ্লাইওভার। শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ফ্লাইওভার উদ্বোধন করেন বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মনজুর হোসেন।

পরে এই ফ্লাইওভার দিয়ে যানচলাচল শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ–সচিব তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জের সহকারী পুলিশসুপার আদনান হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেড এর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শের শাহ ফরিদ।

আগামী ২৯ জুন পবিত্র ঈদ–উল–আযহা। তাই এবার ঈদে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ভোগান্তির কারণ হতে পারে এমন আশঙ্কায় খুলে দেয়া হলো নলকা ফ্লাইওভার। যাতে করে দেশের উত্তর ও দক্ষিনাঞ্চলের মানুষ স্বস্তি নিয়ে

বাড়ি ফিরতে পারে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে দেশের উত্তর ও দক্ষিণের ২২ জেলার মানুষ চলাচল করে। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ১৭–১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে এ সংখ্যা দাঁড়ায় ৩০–৪০ হাজারে। ঈদের আগে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানযটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

তাই এই ভোগান্তি এড়াতে নলকা ফ্লাইওভার খুলে দেয়া হলো।

 

সিরাজুল ইসলামআফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।