শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
বিনোদন

ঈদে পারভিন লিসার দুই গান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদে পারভিন লিসার দুই গান
পারভিন লিসা

আসছে ঈদুল ফিতরে পারভীন লিসার কন্ঠে আসছে দুটি মৌলিক গান। গান দুটি নিয়ে পারভীন লিসা বলেন, ‘আশা করছি এই ঈদে আমি আমার শ্রোতাদের সুন্দর দুটি কাজ উপহার দিতে পারব।’

উল্লেখ্য, পারভিন লিসা এই প্রথম কাজ করেছেন সাংবাদিক গীতিকার ও সুরকার মিজান মালিক এর সাথে। মিজান মালিকের একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। গানটিতে মিউজিক করেছেন জাহিদ বাসার পঙ্কজ । গানটি শিরোনাম “মনে মনে মন বান্ধিলে“। পারভিন বলেন এটি মিজান ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। চমৎকার মানুষ তিনি এবং তার লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই ,গানটি রিলিজ হলে বাকিটা আপনারাই শুনে দেখবেন। ঢাকা দুইটি স্পটে গানটির আউটডোর শুটিং এর কাজ চলছে। ঈদের আগের দিন চাঁদ রাতে গানটির মিউজিক ভিডিও রিলিজ এর কথা রয়েছে।

এছাড়াও গীতিকার সুরকার ও সংগীত শিল্পী পলাশ লোহর কথা ও সুরে পারভীনের আরেকটি গান রিলিজ হচ্ছে এই ঈদ এ। গানটির নাম “ভালোবাসার রং লাগাইয়া“। ইতিমধ্যে গাজীপুরের পুবাইলে গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন পারভিন। গানটিতে মিউজিক করেছেন বেলাল হোসাইন চঞ্চল। ভিডিও ধারণ করেছেন খলিল শেখ।পারভীন বলেন, বর্তমান ট্রেন্ড এর কথা মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। চটকা তালের এই গানটি সব বয়সের শ্রোতাদের ভালো লাগবে। দুইটি গানেই মডেল হিসেবে দেখা যাবে পারভীনকে।

গান দুটি নিয়ে এই শিল্পী বলেন আশা করছি দুটি গানই সবার কাছে ভীষণ ভালো লাগবে। গান দুটি সবার মনে খুব তাড়াতাড়ি জায়গা করে নিবে এমনটিই আমার আশা । ঈদের পর আরো কিছু নতুন গানের কাজ শুরু করবেন বলে জানান এই শিল্পী।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।