শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঈদ উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে এসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো– কালীগঞ্জ উপজেলার পশ্চিম তারালী গ্রামের ফারুক হোসেনের ছেলে ও স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া হোসেন (১০) ও একই উপজেলার পূর্ব নলতা গ্রামের আহসান আলীর মেয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (৮)।


সন্ন্যাসীরচক গ্রামের আব্দুল আজিজ জানান, ঈদ উপলক্ষে তার দুই ভাগ্নে ও ভাগ্নি রবিবার সকালে তাদের বাড়িতে বেড়াতে আছে। সোমবার দুপুরে তারা খেলা করতে করতে তারই ঘেরের পানিতে ডুবে মারা যায়। দুপুর আড়াইটার দিকে তাদের লাশ পাওয়া যায়।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।