শিরোনাম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে ঈদের ছু‌টি বৃ‌দ্ধির দাবী‌তে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্টারলিং ডিজাইন লিমিটেড কারখানার শ্রমিকরা।

সোমবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে ঔ কারখানর শ্রমিকরা আসন্ন ঈদের ছুটি তিনদিনের পরিবর্তে পাঁচদিন বৃদ্ধির দাবিতে হরিণহাটি এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এ সময় মহাসড়কে উভয় পা‌শে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে ওই সড়কে চলাচলকারী যাত্রা ও গণপরিবহনের চালকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বললেও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে জোড়ালো আন্দোলন করতে থাকে।

পরে বি‌কেল সাড়ে তিনটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নেয়। প্রায় ৩ ঘন্টা পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

কা‌লিয়া‌কৈর থানার ও‌সি রিয়াদ মাহমুদ জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিক‌দের দাবী মে‌নে নি‌লে শ্রমিকরা মহাসড়ক থে‌কে স‌ড়ে যায়। প্রায় ৩ ঘন্টাপর যানবাহন চলাচল স্বাভা‌বিক করা হয় । কারখানা‌টি‌তে এক‌দি‌নের ছু‌টি ঘোষণা ক‌রে‌ছেন ।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।