শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নৌ-সেবা চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নৌ-সেবা চালু
বিশেষ লঞ্চ ও স্টিমার সার্ভিস

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ নৌসেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। আগামী ১৭ মার্চ, ২০২৬ থেকে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে নির্ধারিত বিভিন্ন রুটে এই বিশেষ লঞ্চ ও স্টিমার সার্ভিস শুরু হবে।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে এবং যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতেই প্রথাগত রুটের বাইরে এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশেষ এই ব্যবস্থার আওতায় দুটি প্রধান পয়েন্ট থেকে নৌযানগুলো চলাচল করবে:

শিমুলিয়া (কাঞ্চন ব্রিজ–সংলগ্ন) পয়েন্ট থেকে: শিমুলিয়া–ডেমরা–নারায়ণগঞ্জ–চাঁদপুর–কালিগঞ্জ–হিজলা–বরিশাল।

বসিলা (বসিলা ব্রিজ–সংলগ্ন) পয়েন্ট থেকে: বসিলা–সদরঘাট–মুন্সিগঞ্জ–চাঁদপুর–ঈদগা ফেরিঘাট–শরীয়তপুর–ইলিশা–হাকিমুদ্দিন–গলাচিপা।

ঈদযাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

এ বিষয়ে মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। যাত্রীদের নির্ধারিত নৌপথ ব্যবহার করে নিরাপদে যাতায়াতের জন্য অনুরোধ জানাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এ ছাড়াও নৌপথে চলাচলকারী যাত্রীদের কোনো জরুরি প্রয়োজনে ও সেবা–সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।