শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ঈদুল আজহা: শোলাকিয়া ঈদগাহ ময়দানে জামাত কখন, জানালেন ডিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদুল আজহা: শোলাকিয়া ঈদগাহ ময়দানে জামাত কখন, জানালেন ডিসি

কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৮তম ঈদুল আজহা’র জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ঈদুল আজহার ১৯৮তম প্রস্তুতি সভা থেকে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ কমিটি সভাপতি ফৌজিয়া খান।

ঈদুল আজহা জামাতে ইমামতি করবেন শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

রেওয়াজ অনুযায়ী ঈদুল আজহার জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শর্টগানের ৬টি ফাঁকা গুলি ছোড়া হবে। ৩টি গুলি করা হবে জামাত শুরুর ১৫ মিনিট আগে, ২টি ১০ মিনিট আগে এবং শেষটি জামাত শুরুর ১ মিনিট আগে ছোড়া হবে। এবারও চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় সাজানো হবে সব আয়োজন।

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়াসহ ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসএ