শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে আজ (১৬ মে) থেকে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি।

বাস–মালিক সংগঠন বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ (শুক্রবার) থেকে সংগ্রহ করা যাচ্ছে ২৯ মে ও পরবর্তী দিনের টিকিট।

এরআগে, ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি জানান, যাত্রীরা ১৬ মে থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টার— দু’ভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে।

‘অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে‘ এক প্রশ্নের জবাবে রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এবং এ বিষয়ে সব পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।

রাকেশ আরও বলেন, যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহন মালিকরা তাদের সেবার মান অনুসারে ভাড়া নির্ধারণ করেন। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য পর্যায়ে থাকে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।