শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের তাঁতীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের তাঁতীরা
ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের তাঁতীরা

টাঙ্গাইল শাড়ির রাজধানী নামে পরিচিত পাথরাইল। ঈদ ও পহেলা বৈশাখকে সামনে রেখে নতুন ডিজাইনের শাড়ি তৈরিতে ব্যস্ত সেখানকার তাঁতীরা। দিন রাত এক করে বাহারি রং ও ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ী তৈরি করছেন কারিগররা।

টাঙ্গাইল শহর থেকে ৬ কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলায় পাথরাইলের অবস্থান। এখানে ঘরে ঘরে তৈরি হয় তাঁতের শাড়ি। ঈদকে ঘিরে শাড়ী তৈরিতে ব্যস্ত কারিগররা। তারা জানান, সবচেয়ে বেশি চাহিদা রয়েছে টিসু জামদানি, মসলিন জামদানি, তসর সিল্ক ও বালুচুরি শাড়ির।

এছাড়া, এবারের ঈদে নতুন আকর্ষণ মাসলাইন কটন ও তন্তুজ সিল্ক। চাহিদা থাকায়– হাজার বুটিক, বেনারসীসহ নানা রংয়ের মনকাড়া ডিজাইনের টাঙ্গাইল শাড়ি বানাচ্ছেন কারিগররা।

করোনাসহ নানা কারণে গত ৪ বছরের ভয়াবহ ক্ষতি কাটিয়ে, এবার শাড়ি শিল্প ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

পাইকারি ও খুচরা বাজার মিলিয়ে এবার প্রায় ৫০ লাখ পিস শাড়ি বাজারজাতকরণ করা হয়েছে। যার মূল্য তিনশো কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

আল / দীপ্ত সংবাদ