শিরোনাম
টিভিতে আজকের খেলা নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নিয়োগ, কে এই মোখবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নিয়োগ, কে এই মোখবার

 

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ধারণা করা হচ্ছে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

কারণ ইরানের সংবিধান অনুযায়ী, ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা বরখাস্ত, অনুপস্থিতি, পদত্যাগ কিংবা দুই মাসের বেশি সময় ধরে অসুস্থ থাকলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট।

পরবর্তী ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান ও অন্যান্য কর্মকর্তাসহ রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।

তাই ধারণা করা হচ্ছে, প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে অন্তবর্তী দায়িত্বের জন্যে তাকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে। ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ক্ষমতাকাঠামোয় এরপরই রয়েছেন প্রেসিডেন্ট। তাকে সরকারের প্রধান বা সেকেন্ড ইন কমান্ড হিসেবে বিবেচনা করা হয়।

ইব্রাহিম রাইসি ২০২১ সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হন। এর পরপরই খামেনির অনুমতি সাপেক্ষে মোহাম্মদ মোখবারকে (৬৮) ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেয়া হয়। সংবিধান সংশোধনের পরবর্তী সময়ে ইরানের সপ্তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মোখবার।

তিনি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তানের ডেজফুল শহরে জন্মগ্রহণ করেন। এখানে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অঠিষ্ঠিত ছিলেন।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।