রবিবার, জুন ৭, ২০২৬
রবিবার, জুন ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে পৌঁছে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি স্ট্রাইকার আইমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইরাকি স্ট্রাইকার আইমেন হুসেন'কে শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে প্রায় ৭ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

৪০ বছর পর ফুটবল বিশ্বকাপ খেলবে ইরাক। প্লেঅফে যাঁর গোলে বলিভিয়াকে হারিয়ে ইরাক বিশ্বকাপ নিশ্চিত করেছে, সেই ইরাকি স্ট্রাইকার আইমেন হুসেনকে শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে প্রায় ৭ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় জেরার পর হুসেনকে শেষ পর্যন্ত দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও দলের অফিশিয়াল আলোকচিত্রী তালাল সালাহকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি।

শনিবার (৬ জুন) ভোরে ইরাক বিশ্বকাপ দল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এই ঘটনা ঘটে।

ইরাক ফুটবলের এক কর্মকর্তা জানান, বিমানবন্দরে নামার পরপরই ৩০ বছর বয়সী হুসেনকে আলাদা করেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) কর্মকর্তারা। এরপর তাঁকে টানা প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তার মুঠোফোন পরীক্ষা করা হয়।

এ বিষয়ে ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন বা হুসেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও এ নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের পাঠানো বার্তার কোনো জবাব দেয়নি।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১১ জুন) শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ। গ্রুপ ‘আই’–তে খেলবে ইরাক, যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More