শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ইভিএম ও সিসি ক্যামেরার ব্যবহারে আস্থা নেই জাতীয় পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইভিএম ও সিসি ক্যামেরার ব্যবহারে আস্থা নেই জাতীয় পার্টির

জাতীয় নির্বাচনে ইভিএম ও সিসি ক্যামেরার ব্যবহারে আস্থা নেই জাতীয় পার্টির। দলটি বলছে, গ্রহণযোগ্য ভোটের জন্য দরকার সরকারের আন্তরিকতা। এদিকে বিএনপির দাবি, ইসির দায়িত্বে যারাই থাকুক, বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না।

বিএনপির বিভাগীয় সম্মেলন এবং সিসি ক্যামেরায় অনিয়ম দেখে গাইবান্ধার উপনির্বাচন বন্ধ ঘোষণা, সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনের দুটি আলোচিত বিষয়। সাবেক নির্বাচন কমিশনারসহ বিশেষজ্ঞরা ইসির শক্ত অবস্থানের প্রশংসা করেছেন। তবে ইসির কোনো পদক্ষেপই আমলে নিচ্ছে না বিএনপি ও জাতীয় পার্টি।

বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্দলীয় সরকার ইস্যুতে বিএনপি নেতার সঙ্গে একমত নন, জাতীয় পার্টির মহাসচিব। তিনি বলেন, পরিস্থিতি অনুকুলে না থাকলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে ভাববে জাতীয় পার্টি।