শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইবোলা আতঙ্ক: ভারতীয়দের ৩ দেশ ভ্রমণে সতর্কতা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ইবোলা আতঙ্ক: ভারতীয়দের ৩ দেশ ভ্রমণে সতর্কতা
ছবি: সংগৃহীত।

ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দিয়েছে ভারত সরকার।

রবিবার (২৪ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক পরামর্শবার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানে অবস্থানরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জনস্বাস্থ্য নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে এবং সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যেই পরিস্থিতিটিকে ‘আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ বা পাবলিক হেলথ ইমার্জেন্সি অব ইন্টারন্যাশনাল কনসার্ন (পিএইচইআইসি) হিসেবে ঘোষণা করেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো এবং আক্রান্ত অন্যান্য দেশে পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে এবং ডব্লিউএইচওর সুপারিশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।’

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বান্ডিবুগিও ভাইরাস স্ট্রেইনের কারণে সৃষ্ট ইবোলা রোগে আক্রান্ত কোনও রোগী এখন পর্যন্ত ভারতে শনাক্ত হয়নি।

সূত্র: এনডিটিভি

 

এসএ