শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সিটি লাইফ

ইফতারের ঐতিহ্য মানেই পুরান ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইফতারের ঐতিহ্য মানেই পুরান ঢাকা
পুরান ঢাকার ইফতারের একাংশ

ইফতারের ঐতিহ্য মানেই পুরান ঢাকার চকবাজারের মুখরোচক খাবার। শুক্রবার (২৪ মার্চ) দুপুরের রোজার শুরুতেই আস্ত মুরগির কাবাব, মোরগ মুসাল্লম, বটিকাবাব, টিকাকাবাব, কোফতা, চিকেন কাঠি, শামিকাবাব, সুতিকাবাব, কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্টসহ বাহারি পদের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। তবে দাম তুলনামূলক বেশি।

এই হাঁক–ডাক রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ইফতারির বাজারের। মোঘল আমলের ঐতিহ্য এখানকার ইফতারিতে। হরেকরকম উপকরণ দিয়ে তৈরি হয় “বড়বাপের পোলায় খায়” নামের এক পদ, জিলাপি, শাহী জিলাপি, সমুচা, হালুয়া, হালিম, দইবড়া, লাবাং আর কাশ্মীরি সরবতেরও বিক্রি হচ্ছে ভালো।

রাজধানীর বিভিন্ন এলাকার পাশাপাশি, ঢাকার বাইরের অনেক মানুষও আসেন এখানকার ইফতারি নিতে। তাই দুপুর থেকেই চক সার্কুলার রোডে থাকে রোজাদারদের উপচে পড়া ভিড়।

যূথী/ দীপ্ত সংবাদ