শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইঞ্জিনে আগুন; ইন্দোনেশীয় হজ ফ্লাইটের জরুরি অবতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইঞ্জিনে আগুন; ইন্দোনেশীয় হজ ফ্লাইটের জরুরি অবতরণ
ইন্দোনেশীয় হজ ফ্লাইটের জরুরি অবতরণ

ইন্দোনেশিয়ার জাতীয় বিমান পরিষেবা সংস্থা গারুদার একটি উড়োজাহাজের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

বুধবার (১৫ মে) বিকেল ৫ টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটিতে ৪৫০ হজযাত্রী ও ১৮ জন কেবিনক্রু ছিল। তবে তাদের কেউই হতাহত হননি।

গারুদার নির্বাহী পরিচালক ইরফান সেতিয়াপুত্রা এক বিবৃতিতে বলেন, ‘বিমানটি টেক অফের পরপরই সেটির একটি ইঞ্জিনে আগুন লাগে। সম্ভবত ফ্লাইট শুরুর আগে সেটি ভালোভাবে পরীক্ষা করা হয়নি। আগুন দেখতে পাওয়া মাত্র পাইলট তাৎক্ষণিকভাবে বিমান অবতরণের সিদ্ধান্ত নেন।’

ইরফান জানিয়েছেন বিমানটি অবতরণের দুই ঘণ্টার মধ্যে যাত্রীদের জন্য নতুন আরেকটি বিমানের বন্দোবস্ত করেছে গারুদা। সেই সঙ্গে মেরামতের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে আগুন লাগা বিমানটিকে।

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।